৩ বিজিবি-র শিক্ষা ও মানবিক সহায়তা বিতরণ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি:
পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে ৩ বিজিবি লোগাং জোন।
সোমবার (২৪ আগস্ট) জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)-এর নেতৃত্বে দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় শিক্ষা ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
কর্মসূচির আওতায় মধ্যনগর নূরানী তালিমুল কোরআন মাদ্রাসায় ঢেউটিন, ওমরপুর তালিমুল কোরআন নূরানী মহিলা মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান ও সোলার ব্যাটারি, ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী এবং মুসলিম পাড়া দারুস সুন্নাহ মডেল মাদ্রাসায় আইপিএস মেশিন ও ব্যাটারি দেওয়া হয়।
এ ছাড়া এক অসহায় ব্যক্তিকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের জন্য গাছের চারা বিতরণ করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, এলাকার শান্তি, সম্প্রীতি ও অগ্রগতির ধারা বজায় রাখতে ভবিষ্যতেও বিজিবির মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।




