পার্বত্য অঞ্চলবান্দরবান

রুমায় আট পাড়াবাসীর জন্য দুই ‘চাঁদের গাড়ি’ হস্তান্তর করল সেনাবাহিনী

যোগাযোগ, কৃষিপণ্য পরিবহন ও জরুরি সেবায় নতুন সম্ভাবনার আশা স্থানীয়দের

বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ করা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আটটি পাড়ার বাসিন্দাদের জন্য দুটি ‘চাঁদের গাড়ি’ হস্তান্তর করা হয়েছে।

 

 

মঙ্গলবার (২৮ জুলাই) কংলাই-কাইথন স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম স্থানীয় প্রতিনিধিদের হাতে গাড়ির চাবি তুলে দেন।

 

 

সেনাবাহিনী জানায়, গাড়ি দুটি বাকলাইপাড়া, প্রাতা পাড়া, থান্দুইপাড়া, সিমব্ল্যাংপি পাড়া, বাশিরাম পাড়া, কংলাই-কাইথন পাড়া, দুলাচরণ পাড়া ও বল্লমপাড়ার বাসিন্দারা পরিচালনা করবেন। এগুলো রোগী পরিবহন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াত, কৃষিপণ্য বাজারজাতকরণ এবং জরুরি প্রয়োজনে ব্যবহৃত হবে।

 

 

অনুষ্ঠানে ১৬ ইস্ট বেঙ্গলের অধিনায়ক, থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি সহ বিভিন্ন পাড়ার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button