খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার বাজেট ঘোষণা

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১৩৯ কোটি ৩৭ লাখ ৫৯ হাজার ৫১৯ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা, নাগরিক সেবার মানোন্নয়ন ও আধুনিক পৌর ব্যবস্থাপনা নিশ্চিত করাই এ বাজেটের মূল লক্ষ্য।

 

সোমবার (২০ জুলাই) বিকেলে পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক রুমানা আক্তার। তিনি বলেন, জনবান্ধব ও উন্নয়নমুখী এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং সেবার মান আরও বাড়বে। পাশাপাশি নিজস্ব রাজস্ব আয় বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

 

পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা পারভীন আক্তার খন্দকার বাজেটের আয়-ব্যয়ের বিভিন্ন খাত তুলে ধরেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button