অভিযানে হালদা নদীতে ৬ হাজার মিটার জাল জব্দ

হাটহাজারী,চট্টগ্রাম প্রতিনিধিঃ
মৎস্য হেরিটেজ ও কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষেত্র,মা মাছের প্রজনন পরিবেশ সুরক্ষায় ও হালদা নদীর মাছ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে মৎস্য অধিদপ্তরের অভিযান পরিচালনা উপজেলা মৎস অফিস।
বুধবার (২৪ জুন) দিনব্যাপী অভিযান পরিচালনা করেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ শওকত আলী এবং হালদা অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ হাবিবুর রহমান ও এএস আই রমজান আলী ও তার সংগীয় ফোর্স।
জানা যায়,হালদা নদীর রামদাস মুনশীর হাট অংশ থেকে মোহরা পর্যন্ত অভিযান চালিয়ে হালদা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে মোট ৪টি জাল জব্দ করা হয়, যাহার আনুমানিক দৈর্ঘ্য ৬,০০০ মিটার এবং আনুমানিক বাজার মূল্য ২,৭০,০০০ টাকা।
এদিকে হালদা নদীর মৎস্য সম্পদ ও বায়োডাইভারসিটি রক্ষায় এবং অবৈধ মা মাছ শিকার ও ধংসাত্বক জাল থেকে রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। জাল গুলো রামদাস মুন্সীর হাট সংলগ্ন হালদা পাড়ে জন সম্মুখে বিনষ্ট করা হয়।
অভিযান কালে হালদা প্রকল্পের পাহারাদার আলমগীর ও হাসান মুরাদ সহযোগীতা করেন।




