সারাদেশ

মুন্সীগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগরে দীর্ঘ সাত বছর প্রবাস জীবন শেষে দেশে ফিরে নিজের জমি নিয়ে চরম নিরাপত্তাহীনতায় পড়েছেন এক প্রবাসী।

 

 

ভুক্তভোগী জাহাঙ্গীর গত ৭ জুন ২০২৬ শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেলে জানা যায়, প্রভাবশালী কয়েকজন ব্যক্তি তার মালিকানাধীন ২২.১৬ শতাংশ জমি দখল করে রেখেছেন। জমি ছাড়ার দাবি জানালে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

 

 

 

জাহাঙ্গীর দীর্ঘ সাত বছর ফ্রান্সে অবস্থানের পর গত ১৪ মে দেশে ফেরেন। তিনি দাবি করেন, শ্রীনগর উপজেলার আরধীপাড়া মৌজার আরএস ৩১৬ নম্বর খতিয়ানভুক্ত ১৭২৬, ১৬৫২ ও ১৬৫৬ নম্বর দাগে তার ২২.১৬ শতাংশ নাল জমি রয়েছে, যার বৈধ মালিক ও ভোগদখলকারী তিনি।

 

 

 

জাহাঙ্গীরের অভিযোগ, ২০২৩ সালে তার ভাই ও বোন তাদের মালিকানাধীন ৪৪.৩২ শতাংশ জমি স্থানীয় এক ব্যক্তির কাছে বিক্রি করেন। পরবর্তীতে ওই জমি রমজান শেখ (৪৮) ও আজিজুল ইসলাম (৫০) এর কাছে হস্তান্তর করা হয়। পরে তারা জাহাঙ্গীরের জমিও কিনতে আগ্রহ প্রকাশ করলেও তিনি বিক্রিতে রাজি হননি।

 

তার দাবি, তিনি বিদেশে থাকার সুযোগে বিবাদীরা নিজেদের কেনা জমির সঙ্গে তার জমিও ভরাট করে দখলে নেয়। এ সময় তার স্ত্রী নিপা আক্তার বাধা দিলে তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ২০২৪ সালে নিপা আক্তার থানায় একটি লিখিত অভিযোগ করেন। এরপর থেকে তাদের পরিবারের ওপর চাপ ও হুমকির মাত্রা আরও বেড়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

 

অভিযোগে আরও উল্লেখ করা হয়, দেশে ফেরার আগে মোবাইল ফোনে কথোপকথনের সময় প্রধান অভিযুক্ত তাকে হত্যার হুমকি দেন। দেশে ফিরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা হলেও কোনো সমঝোতা হয়নি।

 

ভুক্তভোগী জাহাঙ্গীর বলেন, বিবাদীরা প্রভাবশালী হওয়ায় আমি ও আমার পরিবার আতঙ্কের মধ্যে আছি। আমার জমি দখল করার পাশাপাশি আমাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। প্রশাসনের সহযোগিতা ও ন্যায়বিচার চাই।

 

স্থানীয় সূত্র জানায়, জমি নিয়ে বিরোধটি দীর্ঘদিনের। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার একাধিক চেষ্টা হলেও তা সফল হয়নি।

 

এ বিষয়ে শ্রীনগর থানার সাব ইন্সপেক্টর(তদন্ত কারী কর্মকত) আব্দুর রাজ্জাক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত রমজান বলেন,জাহাঙ্গীর বিদেশ থাকা অবস্থায় আমরা এর বাবা(সিরাজুল ইসলাম) এর কাছ থেকে মৌখিক বায়না সূত্রে জমি কিনেছি।

Related Articles

Back to top button