থানচিতে ভূমিসেবা মেলায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠান

থানচি,বান্দরবান:
বান্দরবানের থানচিতে ভূমিসেবা মেলা উপলক্ষে উদ্বোধনী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৯ মে সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান এবং সকাল ১০টা ৩০ মিনিটে জনসচেতনতামূলক সভা উপজেলা পরিষদ মিলনায়তনের ভূমি মন্ত্রনালয়ের সহযোগীতা ভূমি অফিস অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল সভাপতিত্ব করেন।
অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন,নির্বাচন কর্মকর্তা মোঃ পারভেজ,সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক মোঃ হেলাল উদ্দিন,পল্লী সঞ্চয়ী ব্যাংক ম্যানেজারমোঃ জমির উদ্দিন প্রমূখ।
মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, ভূমি আমাদের জীবন, জীবিকা এবং অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। কিন্তু পাহাড়ে দীর্ঘদিন ধরে ভূমি ব্যবস্থাপনায় জটিলতা, ভোগান্তি এবং সময়ক্ষেপণের কারণে সাধারণ মানুষ নানা সমস্যার সম্মুখীন হয়েছেন। এই বাস্তবতা বিবেচনায় সরকার ভূমিসেবা ব্যবস্থাকে আধুনিক, ডিজিটাল ও জনবান্ধব করার জন্য বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমানে ভূমিসেবা অনেকাংশেই অনলাইন ভিত্তিক করা হয়েছে।
অনলাইনে খতিয়ান (Porcha) দেখা নামজারি (Mutation) আবেদন ভূমি উন্নয়ন কর পরিশোধ বিভিন্ন সেবা ঘরে বসেই গ্রহণের সুযোগ এসব উদ্যোগের ফলে সেবা গ্রহণ এখন আগের চেয়ে অনেক সহজ, দ্রুত এবং স্বচ্ছ হয়েছে। ভূমিসেবা মেলার মূল উদ্দেশ্য হলো জনগণের কাছে সরকারি সেবাগুলোকে আরও সহজভাবে উপস্থাপন করা, সেবার পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া এবং সমস্যা সমাধানের সরাসরি সুযোগ সৃষ্টি করা। আশা করি, এই মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমিসেবা সম্পর্কে আরও সচেতন হবেন এবং সরকারের ডিজিটাল উদ্যোগের সুফল ভোগ করবেন।
আলোচনা সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ স্বতস্ফুর্ত অংশ নেন।




