খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

পানছড়িতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পানছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মোহাম্মদপুর ইসলামি পাঠাগারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

 

 

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাঠাগারের সাধারণ সম্পাদক মো. আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জানে আলম।

 

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম বিতরণ করা হয়। বক্তারা বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতেও পাঠাগারের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

এ সময় পাঠাগারের সহসভাপতি মো. আমিন, কোষাধ্যক্ষ মো. নাহিদুল ইসলাম, স্থানীয় ব্যক্তি মো. সুজন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা কামনা চাকমাসহ শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button