খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

পানছড়িতে উৎসব মূখর পরিবেশে ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু উদযাপন

ডেক্স রিপোর্ট :
খাগড়াছড়ি জেলার পানছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের প্রধান উৎসব বৈসু উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে স্থানীয় ত্রিপুরা কল্যান সংসদ।

 

শনিবার ( ১১ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা ত্রিপুরা কল্যান সংসদ থেকে বৈসু উদযাপন কমিটির আহবায়ক রিনা ত্রিপুরা’র সভাপতিত্বে র‍্যালিটি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন।

 

অন্যান্যদের মধ্যে সদর ইউপি চেয়ারম্যান উচিৎ মনি চাকমা,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, যুবদলের আহবায়ক মোঃ আবছার, উপজেলা ত্রিপুরা কল্যাণ সংসদ এর সভাপতি বাদশা কুমার ত্রিপুরা, সেক্রেটারি অপূর্ব ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক দেবমিত্র ত্রিপুরা, বৈসু উদযাপন কমিটির সদস্য সচিব মতলাল ত্রিপুরা।

Related Articles

Back to top button