সারাদেশ

ঈদ উপলক্ষে ১২০ পরিবারকে উপহার দিলো বেঙ্গল বন্ধন ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার, মুন্সিগঞ্জঃ
প্রতিবারের ন্যায় এবারও ঈদ উপলক্ষে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে মুন্সিগঞ্জের বেঙ্গল বন্ধন ফাউন্ডেশন।

 

রবিবার বিকেলে শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের পূর্ব বাঘড়া, পশ্চিম বাঘড়া, মধ্য বাঘড়া, মাঘঢাল, তালুকদার বাড়ী ও জাহানাবাদ তিন হালট গ্রামের প্রায় ১২০টি পরিবারের মাঝে পোলাও চাল, চিনি, নুডলস ও দুই পদের সেমাই সহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য সায়মন আল হাসান (এসবি), সদস্য সচিব হৃদয় আহম্মেদ আবির, উপদেষ্টা শাহ্আলম হোসেন, রফিক সহ আহ্বায়ক কমিটির সদস্য সিয়াম মোড়ল, আরেফিন খাঁন ওবায়দুল, শাহাদাৎ সিয়াম, ফাহাদ, সালমিন বেপারী ও ইব্রাহীম।

 

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুবায়ের বেপারী, ইব্রাহীম গাজী, লিংকন পাঠান ও আরিয়ান কাউসার সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।

উদ্যোক্তারা জানান, প্রবাসে থাকা সংগঠনের সদস্যদের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়েছে। জাগো বাঙালী মমতার বন্ধনে স্লোগানে প্রতিষ্ঠিত বেঙ্গল বন্ধন ফাউন্ডেশন কয়েক বছর ধরে বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Related Articles

Back to top button