অপরাধচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

বাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

বাঁশখালী চট্টগ্রাম:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমছড়া এলাকার কানু মাঝির ঘাট সংলগ্ন শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড করেছে মোবাইল কোর্ট।

 

বৃহস্পতিবার (৫ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে শফিউল আলম (৪৫) নামের এক ব্যক্তিকে এ দণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

 

দক্ষিণ বরুমছড়ার কানু মাঝির ঘাট এলাকায় শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় শফিউল আলমকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে আটক করা হয়।

 

 

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৫(১) ধারার বিধান লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী তাকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান পূর্বক তাৎক্ষণিক আদায় করা হয়।

 

উপজেলা প্রশাসন কর্তৃক শঙ্খ নদী সহ বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button