Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চল

বিনামূল্যে চিকিৎসা পেল দুর্গম পাহাড়ের বাসিন্দারা

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মানবিক সহায়তার অংশ হিসেবে বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র ও চিকিৎসাসেবা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

 

২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০১৫ ঘটিকা থেকে ১২৩০ ঘটিকা পর্যন্ত পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধীনস্থ বৌদ্ধ মণিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নতুন কচুছড়িমুখ পাড়ায় মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।

 

ক্যাম্পে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর মেডিকেল অফিসার মেজর নাঈমুল মুশফিক নাঈম, এএমসি উপস্থিত থেকে চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় স্থানীয় পাহাড়ি দরিদ্র, অসহায় ও শিশুদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং ওষুধ বিতরণ করা হয়।

 

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনসেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা ও সম্প্রীতি বৃদ্ধিতে বাহিনীটি নিয়মিত কাজ করে যাচ্ছে। এ ধরনের মেডিকেল ক্যাম্প দুর্গম অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত উপকারী এবং তাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

মেডিকেল ক্যাম্পে স্থানীয় পাহাড়ি বাসিন্দাদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা পেয়ে এলাকাবাসী বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Related Articles

Back to top button