রাজনীতি

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহর দিনব্যাপী গণসংযোগ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক কর্মসূচি পালন করেছেন।

 

শনিবার (৭ই জানুয়ারি) সকালে শ্রীনগর উপজেলার বাড়ৈগাঁও বাজার (আটপাড়া ইউনিয়ন) থেকে শুরু হয়ে পাড়াগাঁ স্কুল, রুশদী বাজার ও সিংপাড়া বাজারে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি ভোটারদের খোঁজ খবর নেন এবং দলীয় বার্তা তুলে ধরেন।

 

পরে সন্ধ্যা ৬টায় ষোলঘর বাজারে গণসংযোগের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে। উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

 

এদিকে নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই মুন্সীগঞ্জ-১ আসনের নির্বাচনী মাঠ জমে উঠছে বলে মনে করছেন রাজনৈতিক।

Related Articles

Back to top button