Breakingসারাদেশ

সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ

টেটাবিদ্ধ সহ আহত ১৫

মুন্সীগঞ্জ, প্রতিনিধি :
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষে টেটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

 

শুক্রবার সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দোসরপাড়া গ্রামের কাশেম মোল্লা ও শুকুর মোল্লা সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল। এরই জেরে শুক্রবার সকালে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহৃত হয়।

 

এ ঘটনায় টেটাবিদ্ধ শুকুর মোল্লা (৫৫), আলী আহমেদ (৩৫), মো. হোসেন (৩২), অন্তর (১৮) ও কামাল সাধুকে (৪০) গুরুতর আহত হন। তাদের ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

ঘটনার পর দোসরপাড়া গ্রামে উত্তেজনা বিরাজ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

 

লতব্দী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামাল হোসেন মাদবর বলেন, পূর্ব থেকেই জমি সংক্রান্ত বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই সংঘর্ষে ৫ জন টেটাবিদ্ধ হয়েছেন।

 

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ হান্নান জানান, দীর্ঘদিনের জমি ও আধিপত্য বিস্তার সংক্রান্ত বিরোধের কারণে এ সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Related Articles

Back to top button