
দাউদকান্দি,কুমিল্লা :
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে শিশু সহ চারজন নিহত হয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ২৬ জন আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী একটি বাস ট্রাক ওভারটেক করার সময় সামনে থাকা মোটরসাইকেল ও অটোরিকশা এড়াতে হার্ড ব্রেক করলে বাসটি উল্টে যায়। পরে বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনায় ৩ ও ৬ বছরের দুই শিশু সহ এক নারী নিহত হন। গুরুতর দগ্ধ অন্তত ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।




