Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

গুইমারায় ‘আলো’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ডিপি পাড়ায় স্থানীয় উন্নয়ন সংস্থা ‘আলো’-এর উদ্যোগে পিআর এলসি প্রকল্পের আওতায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির উদ্বোধন করেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থা ‘আলো’-এর নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমা

উদ্বোধনী বক্তব্যে অরুন কান্তি চাকমা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। এদিন পাঁচ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

চিকিৎসা সেবা কার্যক্রমে অংশ নেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শহীদ তালুকদার, খাগড়াছড়ি সদর হাসপাতালের সিনিয়র কনসাল্টেন্ট (গাইনি) ডা. জয়া চাকমা, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রিপল বাপ্পি চাকমাসহ অন্যান্য চিকিৎসকরা।

স্থানীয়রা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দূরত্ব ও আর্থিক সংকটের কারণে শহরে গিয়ে চিকিৎসা নেওয়া কঠিন হলেও এ আয়োজন তাদের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে।

এ সময় গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button