Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

দুর্গম পাহাড়ে সুপেয় পানির ব্যবস্থা করলো ৩ বিজিবি লোগাং জোন

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি:
পার্বত্য এলাকার সীমান্ত নিরাপত্তা জোরদার করণ সহ শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ৩ বিজিবি লোগাং জোন আর্ত মানবতার সেবায় ও দুর্গম এলাকায় সুপেয় পানীয় জলের ব্যবস্থা করছে।

 

 

১৩ ডিসেম্বর শনিবার থেকে পার্বত্য এলাকার সীমান্ত নিরাপত্তা জোরদার করণ করা হয়েছে একই সাথে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় ১৫ ডিসেম্বর সোমবার চেঙ্গী ইউনিয়নের চন্দ্র কারবারী পাড়া ও লোগাং ইউনিয়নের অংজ মগপাড়ায় বিশুদ্ধ পানীয় জলের সুবিধার্থে নলকূপ স্থাপন, উযেয়া বৌদ্ধ বিহারের ছাউনির জন্য টিন প্রদান, লোগাং বাজার মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিলের জন্য আর্থিক অনুদান প্রদান করেন।

 

 

এসময় স্থানীয় হেডম্যান, কারবারী ও সাধারণ জনগণের অংশ গ্রহণে মতবিনিময় সভায় লোগাং জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম পিপিএম (সেবা) বলেন,আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং উন্নয়ন কার্যক্রম জোরদারে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। ভবিষ্যতেও বিজিবি-র এ ধরনের জনকল্যাণ মূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button