বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পানছড়ি কৃষক দলের মিলাদ ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়িতে উপজেলা কৃষক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার বিকালে উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আবুল হাসেম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, সামনে নির্বাচনে ২৯৮ নং আসনে ওয়াদুদ ভূঁইয়া’কে ধানের শীষ প্রতীকে ভোটের মাধ্যমে সারাদেশে বিএনপিকে জয়যুক্ত করতে হবে। প্রত্যেকের কাছে ধানের শীষ প্রতীকের দাওয়াত পৌঁছে দিতে হবে।
অন্যান্যদের মাঝে উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ ইমরুল কায়েস শিমুল, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল, যুবদলের আহবায়ক মোঃ আবছার, সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ইদ্রিস আলী সহ স্থানীয় নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
সভা শেষে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ,মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।




