চট্টগ্রাম অঞ্চলসারাদেশ

ফটিকছড়িতে ৪ কিশোর গ্যাং সদস্যকে ভ্রাম্যমান আদালতে কারাদেশ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, ফটিকছড়ি , চট্টগ্রাম  :
ফটিকছড়ির ৪ কিশোর গ্যাং সদস্যকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে প্রশাসন।

 

৯ এপ্রিল ২০২৪ , মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের এ দন্ডাদেশ দেন।

 

প্রশাসন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধর্মপুর আজাদী বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী । এ সময় বাজারের অলিগলি এবং দোকানের সামনে জটলা সৃষ্টি সহ উশৃঙ্খল আচরণ করায় আশরাফ (১৭), মো. তাজিম উদ্দিন (১৮), মো. মোশারফ উদ্দিন (১৪) এবং মো. রিফাত (১৪) কে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘বাজারে উশৃংখল আচরণ ও বিভিন্ন অপরাধে যুক্ত থাকায় ৪ কিশোরকে সংশ্লিষ্ট ধারায় দন্ড দেয়া হয়েছে।

Related Articles

Check Also
Close
Back to top button