Breakingখাগড়াছড়ি

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস,বাঙালি জাতির ইতিহাসের এক অনন্য ও গৌরবোজ্জ্বল অধ্যায়। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ ও সীমাহীন ত্যাগের বিনিময়ে ১৯৭১ সালের এই দিনে অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা। বিজয়ের এই মাহেন্দ্রক্ষণে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগে বিশ্ব মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে।

 

 

সারাদেশের মতো পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়িতে যথাযোগ্য মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে মহান বিজয় দিবস।

 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ মাঠে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা করা হয়। এরপর শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহি অফিসার, মুক্তিযোদ্ধা কমান্ড, থানা পুলিশ, আনসার ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্রছাত্রীবৃন্ধ , বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগন সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। পুস্পমাল্য অর্পন শেষে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন,চারুকারু ও স্থানীয়ভাবে শিল্প পণ্যের বিজয় মেলা,বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা সহ জাতির শান্তি,সম্মৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ,মন্দির ও উপসনালয়ে মোনাজাত/ প্রার্থনা করা হয়।

 

 

এ সময় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় দেশপ্রেম ও বিজয়ের আবহ, মুখরিত হয় মুক্তিযুদ্ধের চেতনায়।

 

 

মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

Related Articles

Back to top button