রাজনীতিসারাদেশ

শ্রীনগরে বিএনপি র ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

মুন্সীগঞ্জ :

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ছনবাড়ী এলাকা থেকে এ উপলক্ষে র‍্যালি বের করা হয়।

 

এর আগে ছনবাড়ীতে আয়োজিত সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন। পরে সেখান থেকে র‍্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীনগর বাজারের জমজম মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।

 

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। এ সময় বক্তব্য দেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম,সিনিয়র সহ সভাপতি আশরাফ হোসেন মিলন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল আমিন খান, দপ্তর সম্পাদক শ্রীনগর উপজেলা বিএনপি মোঃ শফিউল আলম খান আজম,উপজেলা বিএনপির সহসভাপতি মনির হোসেন বেপারী,উপজেলা বিএনপির কার্যকরী সদস্য শেখ মোহাম্মদ মজিবর রহমান,ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ রানা, উপজেলা যুবদলের সদস্যসচিব মামুনুর রশিদ মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি ও সদস্যসচিব এমদাদুল হক রজিনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং নিজ নিজ এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে নেতাকর্মীদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

Related Articles

Back to top button