অপরাধসারাদেশ

শ্রীনগরে নতুন স্বামীকে কুপিয়ে হত্যা, সাবেক স্বামী গ্রেপ্তার

শ্রীনগর ,মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগরে স্ত্রীর দ্বিতীয় বিয়ে মেনে নিতে না পেরে তাঁর নতুন স্বামী আব্দুল জব্বারকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্বামী মো. মন্টু মিয়ার বিরুদ্ধে। হত্যাকাণ্ডের প্রায় তিন সপ্তাহ পর গাজীপুরের শ্রীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীপুরের ট্যাংরা বাজার এলাকায় অভিযান চালিয়ে মন্টু মিয়া (৫৫)কে গ্রেপ্তার করা হয়। শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, রুবিনা বেগমের সঙ্গে জব্বারের ঘনিষ্ঠতা তৈরি হলে তিনি মন্টুকে তালাক দিয়ে জব্বারকে বিয়ে করেন। এ নিয়ে বিরোধের জেরে গত ১৬ আগস্ট সকালে পশ্চিম খৈয়াগাঁও এলাকায় জব্বারের সঙ্গে মন্টুর তর্ক হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ওইদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় জব্বারের মৃত্যু হয়।

 

 

এ ঘটনায় নিহতের স্ত্রী মিনারা আক্তার বাদী হয়ে মন্টুসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। গ্রেপ্তার মন্টুকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Related Articles

Back to top button