শাপলা চত্বর গণহত্যায় শহীদদের স্মরনে হেফাজতে’র দোয়া অনুষ্ঠান

খাগড়াছড়ি জেলার পানছড়িতে হেফাজতে ইসলামের উদ্যোগে ২০১৩ সালের ৫ ই মে শাপলা চত্বর গণহত্যায় সকল শহীদের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৬ মে ২০২৬) সকাল দশটায় বাজার কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা সভাপতি মাওলানা শাব্বির মাহমুদ এর সভাপতিত্বে এ সভা করা হয়।
এসময় বক্তরা বলেন, ৫ই মে ২০১৩ সালে শাপলা চত্বরের সমাবেশ কোনো রাজনৈতিক ক্ষমতার লড়াই ছিল না, বরং তা ছিল ঈমানি দাবি আদায়ের এক শান্তিপূর্ণ অবস্থান। কিন্তু রাতের অন্ধকারে নিরস্ত্র, ঘুমন্ত ও ইবাদতরত মানুষের ওপর যে ভয়াবহ পরিস্থিতি নেমে এসেছিল, তা আজও আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। আমরা আজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেইসব বীর সন্তানদের, যারা দ্বীনের মর্যাদা রক্ষায় সেদিন নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। আমরা কোনো প্রতিশোধ চাই না, আমরা প্রচলিত আইনে প্রকৃত দোষীদের বিচার চাই। ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া কোনো জাতি শান্তিতে থাকতে পারে না।
অন্যনাদের মধ্যে উপজেলা হেফাজতে ইসলাম প্রধান উপদেষ্টা মুফতি মহিউদ্দিন, সহ-সভাপতি ক্বারী আব্দুল কাদের, বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা দলিলুর রহমান সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




