Breakingপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিসারাদেশ

রাঙামাটির বনানি বন বিহারে বনভান্তের পরিনির্বাণ দিবস পালিত

এস চাঙমা সত্যজিৎ ,স্টাফ রিপোর্টার :
পার্বত্য চট্টগ্রামের বুদ্ধ ধর্মের নবজাগরণের মহামনিষী বৌদ্ধদের মহামানব সাধক প্রবর অর্হৎ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১২তম পরিনির্বাণ দিবজ পালিত হয়েছে।

 

১ ফেব্রুয়ারী ২০২৪ বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বৌদ্ধ সম্প্রদায়ের চাকমা সমাজের জগত দুর্লভ পরিনির্বাণ প্রাপ্ত পরম পূজ্য শ্রদ্ধেয় সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে)’র ১২তম পরিনির্বাণ দিবস উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বনানি বন বিহারে অনাড়ম্বর পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশাল পরিসরে পালিত হয়েছে।

 

ভোর ৬টায় আনুষ্ঠানিক ভাবে বুদ্ধ পতাকা উত্তেলনের মধ্য দিয়ে পরম পূজনীয় বনভন্তের পরিনির্বাণ দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

 

অনুষ্টান শুরুর পরপরই হাজার হাজার স্বদ্ধর্মপ্রাণ পুর্ণ্যার্থীরা বনভান্তের উদ্দশ্য করে পুষ্পমাল্য অর্পন করেন ।

 

এ সময় সাজেক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নেলসন চাকমা বনানি বন বিহারের ভিক্ষুসঙ্ঘ, বিহার পরিচালনা কমিটির সদস্য বৃন্দ, বিহারের উপাসক-উপাসিকাবৃন্দ ও অনুষ্টানে শতশত পূণ্যকামী পূর্ণ্যার্থীরা উপিস্থত ছিলেন।

 

শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১২তম পরিনির্বাণ দিবস উপলক্ষে বনানি বন বিহারে অনাড়ম্বর পরিবেশে ধর্মীয় অনুষ্টান আয়োজন করে বনানী বন বিহারের পরিচালনা কমিটি, দায়ক-দায়িকাবৃন্দ ও স্থানীয় এলাকার পূর্ণার্থীরা। এ উপলক্ষে সকাল ৯টায় সকল পুর্ণ্যার্থীদের উপস্থিতিতে পঞ্চশীলের মাধ্যমে অধিষ্টিত হয়ে বুদ্ধমূর্তি দান, সঙ্ঘদান, অষ্টপরিস্কার দান, হাজার প্রদীপ দান, নানাবিবিধ দানীয় সামগ্রী দিয়ে আয়োজন করা হয়।

অনুষ্টানে প্রধান ধর্মীয় দেশক ও আলোচক হিসেবে উপস্তিত থাকেন খাগড়াছড়ি ধর্মপুব আর্য বন বিহারের অধ্যক্ষ ভদ্ধজী মহাস্হবির, বনানী বন বিহারের বিহার অধ্যক্ষ কৃপারত্ন ভান্তে ধর্ম দেশনা প্রদান করেন ।

 

অনুষ্ঠানে বুদ্ধ বন্দনা ও পঞ্চশীল প্রার্থনা করেন বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রূপা চাকমা। স্বাগতিক বক্তব্য রাখেন বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাক্যবোধি চাকমা।

Related Articles

Check Also
Close
Back to top button