সারাদেশ

বিক্রমপুরে ওকাবের শিক্ষাবৃত্তি সনদ বিতরণ ও শিক্ষক মিলনমেলা

মুন্সিগন্জ প্রতিনিধি:
বিক্রমপুরে ওপেন কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব বাংলাদেশ (ওকাব) এর উদ্যোগে শিক্ষাবৃত্তির সনদ প্রদান ও শিক্ষক মিলনমেলা শুক্রবার (১ মে ২০২৬) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

 

 

বিক্রমপুর যাদুঘর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল লতিফ মিয়া এবং সঞ্চালনা করেন মোঃ আবুল কালাম শিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোঃ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফেজুল ইসলাম খান এবং ওকাবের সাবেক সভাপতি মোঃ ইউসুফ রানা।

 

 

অনুষ্ঠানে ২০২৫ সালের শিক্ষাবৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এতে ৫৮৯ জন শিক্ষার্থীর মধ্যে ট্যালেন্টপুলে ৬৩ জন এবং সাধারণ গ্রেডে ৯২ জনসহ মোট ১৫৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। পরে তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

 

 

আয়োজকরা জানান, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button