প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত।

থানচি,বান্দরবান:
বান্দরবানের থানচি উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবা গ্রহণ ও ব্যবহারের সুযোগ বাড়াতে বাস্তবায়িত প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা তহজিংডংয়ের আয়োজনে এবং আন্তর্জাতিক সংস্থা হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
অ্যাক্সেস টু এ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগাং হিল ট্রাক্টস ইন বাংলাদেশ প্রকল্প সমাপনী সভা সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্পের সমন্বয়ক থুইসাচিং মারমা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ওয়াহিদুজ্জামান মুরাদ,প্রকল্প মনিপরিং কর্মকর্তা বোধিপ্রিয় তংঞ্চঙ্গ্যা প্রমূখ।
নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল বলেন,, থানচির মতো দুর্গম পাহাড়ি এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এখনো একটি বড় চ্যালেঞ্জ। ভৌগোলিক দুর্গমতা, যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা এবং স্বাস্থ্যসেবা সম্পর্কে পর্যাপ্ত সচেতনতার অভাবে অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। এ পরিস্থিতিতে সরকারি স্বাস্থ্যসেবার পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অন্যান্য বক্তারা বলেন, মাতৃ ও শিশুমৃত্যুর ঝুঁকি কমানো, গর্ভকালীন স্বাস্থ্যসেবা, নিরাপদ প্রসব, শিশুর টিকাদান এবং জরুরি স্বাস্থ্যসেবা গ্রহণে স্থানীয় জনগোষ্ঠীকে আরও সচেতন ও উদ্বুদ্ধ করতে হবে। প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতেও দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
প্রকল্প কর্মকর্তারা জানান,প্রকল্পের অধীনের তিব্র অপুষ্টি শিশু (SAM) ৪১ জন। মাঝাড়ি অপুষ্টি শিশু (MAM) ১৮৮ জন। পানি সর্বরাহ দুইটি বোডিং পাড়া ও চিচা পাড়া তৈরী করানো হয় এবং ৩১ স্যাম ও ম্যাম পরিবার হতে ৩৮ টি টয়লেট তৈরী করা হয়েছে। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং প্রকল্পের উপকারভোগীরা অংশগ্রহণ করেন।




