পানছড়ি বাজারে অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ ও মহড়া

পানছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়ি বাজারে অগ্নিনিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় ১৮ ইবি পানছড়ি সাবজোনের উদ্যোগে এবং পানছড়ি ফায়ার সার্ভিসের সহযোগিতায় বাজারের কৃষি ব্যাংকের সামনে এ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়।
ক্যাপ্টেন তায়েইব বিন মসলেমের নেতৃত্বে আয়োজনে পানছড়ি সাবজোনের ওয়ারেন্ট অফিসার আমিনুল ইসলাম, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার লিটন বৈঞ্চব, উপজেলা বিএনপি-র যুগ্ন সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন,যুব দলের যুগ্ন আহবায়ক মহরম আলী সহ ব্যবসায়ী ও স্থানীয়রা অংশ নেন।
মহড়ায় অগ্নিকাণ্ডের সময় করণীয়, দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া, আগুন নিয়ন্ত্রণ এবং জানমাল রক্ষার বিভিন্ন কৌশল হাতে-কলমে প্রদর্শন করা হয়।
অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে এমন উদ্যোগকে স্বাগত জানান ব্যবসায়ী ও স্থানীয়রা।




