সারাদেশ

নববর্ষকে ঘিরে শ্রীনগরে উৎসব মুখর আয়োজন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ :
নববর্ষ উদযাপন উপলক্ষে শ্রীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।সকালে উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভা যাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রঙিন পোশাক, বৈশাখী সাজসজ্জা, অংশ গ্রহণ কারীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসব মুখর হয়ে ওঠে। বিশেষ করে শিক্ষার্থীদের অংশগ্রহণ শোভাযাত্রাকে প্রাণবন্ত করে তোলে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, যা সকল ভেদাভেদ ভুলে মানুষকে একত্রিত করে।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, অতিরিক্ত সার্কেল শ্রীনগর,আনিসুর রহমান আনিস, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিঞা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শোভাযাত্রা শেষে উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।

Related Articles

Back to top button