চট্টগ্রাম অঞ্চল

ত্রিতরঙ্গে তিন গুণী শিল্পীর জন্মোৎসব উদযাপন

হাটহাজারী, চট্টগ্রাম প্রতিনিধি :
নন্দিত সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গ চট্টগ্রাম–এর উদ্যোগে তিন গুণী শিল্পী আব্দুর রহিম, মোস্তফা কামাল ও সুবর্না রহমানের জন্মদিন উপলক্ষে সংগঠনের নাসিরাবাদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য পৌষ মিলন মেলা।

 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় আয়োজিত শিল্পীদের মিলনমেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক, কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব ও ডেইলি পিপলস ভিউ–এর সম্পাদক ওসমান গনি মনসুর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ত্রিতরঙ্গের মহাসচিব শাওন পান্থ।

 

শিল্পীত্রয়কে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত শাস্ত্রীয় বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম, সাউদান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শরীফ আশরাফুজ্জামান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. অধ্যাপক আনোয়ার সাঈদ, সংগীত পরিচালক ও শিল্পী আক্তার হোসেন কিরণ, শিল্পী শাকিলা জাহান, বাংলাদেশ বেতারের সংগীত প্রযোজক পাপিয়া আহমেদ, শিল্পী তাপস বড়ুয়া, ইকবাল পিন্টু, দিদারুল ইসলাম, রিনা দাস, নাসিমা আক্তার ডেইজি, মনোয়ার হোসেন এবং কলামিস্ট আক্তার কামাল প্রমুখ।

 

অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন চট্টগ্রামের জনপ্রিয় শিল্পীরা।

Related Articles

Back to top button