দুর্ঘটনাসারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় আহত ৭

মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি নোহা গাড়িকে দ্রুতগতির ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে নারী-পুরুষ সহ সাতজন আহত হয়েছেন।

 

 

মঙ্গলবার (২৬ মে) রাত ৩টার দিকে মাওয়ামুখী এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

 

 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

 

 

হাসাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ দাস জানান, আহতরা সবাই আত্মীয়-স্বজন। তারা গ্রামের বাড়িতে ঈদ উদযাপনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। দুর্ঘটনায় নারী-পুরুষ মিলিয়ে মোট সাতজন আহত হন।

 

 

শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, জরুরি প্রয়োজনে রাস্তার পাশে নোহা গাড়িটি থামানো হয়েছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক এসে গাড়িটিকে ধাক্কা দেয়। এতে নোহা গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা আহত হন।

 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে থানা।

Related Articles

Back to top button