খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে স্থানীয় সরকার প্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি :
সমতা, অন্তর্ভুক্তি ও বৈষম্যমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে “সমতায় তারুণ্য” প্রকল্পের আওতায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে স্থানীয় সরকার প্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। সভায় নারী-পুরুষের সমান অধিকার, সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন, তরুণদের ভূমিকা এবং জেন্ডার বৈষম্য দূরীকরণে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

 

 

ভিবিডি খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি সাচিংমং মারমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার ফারিয়া সুলতানা।

 

উপজেলা নির্বাহী অফিসার ফারিয়া ফারিয়া সুলতানা বলেন, “জেন্ডার সমতা শুধু নারী উন্নয়নের বিষয় নয়, এটি একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত। সমাজে প্রচলিত অনেক ধারণা ও কুসংস্কার নারী ও পুরুষ উভয়ের সম্ভাবনাকে সীমাবদ্ধ করে রাখে। আমাদের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র এবং সামাজিক পরিসরে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে প্রত্যেক ব্যক্তি নিজের যোগ্যতা ও মেধা অনুযায়ী বিকশিত হওয়ার সুযোগ পাবে।”

 

 

তিনি আরও বলেন, “জেন্ডার স্টেরিওটাইপ ভাঙার কাজ শুধু সরকারের একার নয়। তরুণ সমাজ, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় ও কমিউনিটি নেতাদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বৈষম্যমুক্ত, নিরাপদ ও সমতাভিত্তিক বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

 

 

সভায় বক্তারা বলেন, জেন্ডার বৈষম্য ও প্রচলিত নেতিবাচক ধারণা দূর করতে সচেতনতা বৃদ্ধি, সামাজিক সংলাপ এবং তরুণদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পার্বত্য অঞ্চলে নারী ও কিশোরীদের ক্ষমতায়ন এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

 

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা, ভিবিডি খাগড়াছড়ি জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট সাম্রাউ চৌধুরী, পাবলিক রিলেশনস অফিসার জাহেদুল আলম সহ সংগঠনের অন্যান্য সদস্য, স্থানীয় সরকার প্রতিনিধি, কমিউনিটি নেতা, যুব প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা।

Related Articles

Back to top button