খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

খাগড়াছড়িতে CSO-CBOs নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (CSO) ও কমিউনিটি বেসড অর্গানাইজেশন (CBOs)-এর সমন্বয়ে গঠিত নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় উন্নয়ন কার্যক্রমে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সামাজিক জবাবদিহিতা নিশ্চিতকরণে সম্মিলিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

সোমবার (২০ এপ্রিল) জেলা শহরের মিলনপুর এলাকার হিলটপ গেস্ট হাউসে “NAGORIKATA: Civic Engagement Fund (CEF)” এর আওতায় এ সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন CSO ও CBOs নেটওয়ার্কের প্রতিনিধিরা অংশ নিয়ে নাগরিক অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক উন্নয়ন ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। নাগরিকদের মতামত ও সম্পৃক্ততা ছাড়া উন্নয়ন কার্যক্রম দীর্ঘমেয়াদে কার্যকর হয় না। এ ধরনের প্ল্যাটফর্ম তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং সংগঠনগুলোর মধ্যে সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত এ ধরনের সভা আয়োজনের মাধ্যমে বিভিন্ন সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে নাগরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতেও এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখছে।

 

সভাটি তৃণমূল উন্নয়ন সংস্থার এম্পাওয়ারমেন্ট প্রকল্পের আয়োজনে “নাগরিকতা: Civic Engagement Fund (CEF)” উদ্যোগের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়, যা আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।

 

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় উন্নয়ন সংস্থা আলো’র নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমা, তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, তৃণমূল উন্নয়ন সংস্থার সিনিয়র প্রকল্প কর্মকর্তা মিনুচিং মারমা এবং এম্পাওয়ারমেন্ট প্রকল্পের প্রকল্প কর্মকর্তা শাশ্বতী দেওয়ান সহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।

 

সভার মাধ্যমে নাগরিক সম্পৃক্ততা জোরদার এবং অংশগ্রহণমূলক উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতে আরও বিস্তৃত উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Related Articles

Back to top button