খাগড়াছড়িতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে বিএনপি”র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভা যাত্রা করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন গুলো।
শোভা যাত্রাটি মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় খাগড়াছড়ি চেঙ্গী স্কোয়ার এলাকায় বেলুন উড়িয়ে শোভা যাত্রা উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভুইয়া এমপি এর পরপর একি জায়গা শোভা যাত্রাটি থেকে শুরু করে, শোভা যাত্রাটি শহরের শাপলা চত্তর ঘুরে খাগড়াছড়ি টাউন হলে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে খাদ্য গুদাম সংলগ্ন শহীদ জিয়ার ভাস্কর্যে পুস্পস্তবক অর্পন করেন ও বৃক্ষচারা রোপন করেন খাগড়াছড়ি জেলার জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভুইয়া এমপি।
শোভা যাত্রা ও আলোচনা সভায় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এমএন আবছার সহ জেলা ও উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ গ্রহন করেন।




