খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

খাগড়াছড়িতে বন্যাদুর্গত ১৭৬ পরিবার পেল নগদ সহায়তা

খাগড়াছড়ি প্রতিনিধি:
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের ১৭৬টি পরিবারের মাঝে বহুমুখী শর্তহীন নগদ সহায়তা (এমপিসিজি) ও হাইজিন কিট বিতরণ করা হয়েছে।

 

 

সোমবার (২০ জুলাই) কমলছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা।

 

 

তিনি বলেন, দুর্যোগকবলিত মানুষের জরুরি প্রয়োজন পূরণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিতরণকৃত সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সংকট মোকাবিলায় সহায়ক হবে।

 

 

স্টার্ট ফান্ড বাংলাদেশের অর্থায়নে কারিতাস বাংলাদেশ ও জাবারাং কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button