খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

খাগড়াছড়িতে ইউএনএফপিএর মনিটরিং সফর

দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবায় আশার আলো

খাগড়াছড়ি প্রতিনিধি:
পার্বত্যাঞ্চলের দুর্গম এলাকায় মাতৃস্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্যসেবা জোরদারে বাস্তবায়িত জিএসি (গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা) অর্থায়িত প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে খাগড়াছড়ি সফর করেছেন ইউএনএফপিএর যৌথ উচ্চপর্যায়ের মনিটরিং মিশন।

 

 

গত বুধবার ইউএনএফপিএ প্রতিনিধি ক্যাথেরিন ব্রীন কামকং মহালছড়ি উপজেলার ক্যায়াংঘাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি দুর্গম এলাকার নারীদের স্বাস্থ্যসেবা কার্যক্রম, সেবার মান এবং বাস্তব চ্যালেঞ্জ সম্পর্কে খোঁজখবর নেন।

 

 

পরিদর্শনকালে তিনি ফিস্টুলা রোগী, ভায়া (VIA) সেবা গ্রহণকারী নারী ও গর্ভবতী মায়েদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্বাস্থ্যসেবা গ্রহণে বিদ্যমান সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন।

 

 

পরে প্রতিনিধিদল খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল ও মা ও শিশু কল্যাণ হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসা সেবার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রচেষ্টার প্রশংসা করেন।

 

 

সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি পার্বত্য অঞ্চলের নারীদের নিরাপদ মাতৃত্ব, প্রজনন স্বাস্থ্য, ফিস্টুলা প্রতিরোধ ও পরিবার পরিকল্পনা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

 

তারা আশা প্রকাশ করেন, এ ধরনের মনিটরিং সফরের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে গতি বাড়বে এবং স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে।

Related Articles

Back to top button