খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

ডেক্স নিউজ :
খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে অংশগ্রহনকারী আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে আটক করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।

 

 

বৃহস্পতিবার (১১জুন ২৬) রাতে পৃথক অভিযান পরিচালনা করে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মহালছড়ি সদর ইউনিয়ন যুবলীগ সদস্য চাইহ্লাঅং মগ (৩৩), খাগড়াছড়ি সদর ইউনিয়নের সাবেক কৃষক লীগ সদস্য মো. মজিবুর রহমান (৪৫), খাগড়াছড়ি ৬ নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ছাদেক ভূইয়া (৫০)।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (১০ জুন) পোনে ৩ টা দিকে খাগড়াছড়ি সদর ইউনিয়নের গুগড়াছড়ি বাজার সড়কে উপর সরকার কতৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে হাতে লগি-বৈঠা, দেশীয় তৈরী অস্ত্র-শস্ত্র নিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বিভিন্ন ধরণের ভ্রান্তিমূলক তথ্য প্রচার, জনমতে আতঙ্ক সৃষ্টি, রাষ্ট্রের ক্ষতি সাধনের চেষ্টা, রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকান্ডের উদ্দেশ্যে মিছিল করে।

 

গ্রেপ্তার এর বিষয়টি নিশ্চিত করেছেন, খাগড়াছড়ি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিসলু জানান, আটককৃতদের মধ্যে ২ জন এজাহার নামীয় ও একজনকে অজ্ঞাত আসামী। বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

Back to top button