মইতপাড়া বিদ্যালয়ে সম্মাননা পেলেন বীর মুক্তিযোদ্ধা রইস উদ্দিন আহমেদ

স্টাফ রিপোর্টার :
মইতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা রইসউদ্দিন আহমেদের সংবর্ধনা অনুষ্ঠান।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকাল ৯:৩০টা থেকে বিকাল ৫:৩০টা পর্যন্ত দিনব্যাপী এই আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসব মুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) (অব:) জনাব এ কে এম মাহফুজুল হক। সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার এম এইচ হায়দার মজুমদার, প্রাক্তন সভাপতি, মইতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, দোহার উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন মৃদুল মিয়া, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন কবির, সমাজসেবক কাজী মিজানুর রহমান,এডভোকেট নাসিমা খান, এডভোকেট হাবিবুর রহমান সহ আরও অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. লোকমান হোসেন, মো. ফরহাদ হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুল মতিন তালুকদার, প্রধান শিক্ষক এরশাদ হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সভাপতি জায়েদ হোসেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সিস্টেম এনালিস্ট আলমগীর হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনালী ব্যাংক পিএলসি’র প্রোগ্রামার মোহাম্মদ সাইফুর রহমান।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা রইসউদ্দিন আহমেদের সংবর্ধনা প্রদান। প্রায় ৪৫ বছরের কর্মজীবনে তিনি শিক্ষকতা পেশায় অসামান্য অবদান রেখে গেছেন।
শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে ২০১৫ সালে অবসর গ্রহণ করলেও তার আদর্শ ও অবদান আজও বিদ্যালয় ও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে চলেছে।
তার হাত ধরেই গড়ে উঠেছে অসংখ্য শিক্ষার্থীর ভবিষ্যৎ। তিনি শুধু মইতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েই নয়, মুকসুদপুর শামসুদ্দিন সিকদার হাই স্কুলের ম্যানেজিং কমিটি, পদ্মা কলেজের গভর্নিং বডি এবং বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ প্রাইমারি শিক্ষক সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং দোহার উপজেলা শিক্ষা সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
শিক্ষাক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তার সক্রিয় অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে। পুরো অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।




