শ্রীনগরে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সভা
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহর নির্দেশনায় মুন্সীগঞ্জের শ্রীনগরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) শ্রীনগর ফেরিঘাট যাত্রীছাউনিতে পাটাভোগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন কাউছার মৃধা। প্রতিবাদ মিছিলটি শ্রীনগর ফেরিঘাট যাত্রীছাউনি এলাকা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে আয়োজিত সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় বক্তারা অগ্নিসন্ত্রাস,নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে বক্তব্য দেন। তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় পাটাভোগ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




