খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

রামগড়ের দুই মামলার আসামি ছাত্রলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

রামগড়,খাগড়াছড়ি::
খাগড়াছড়ির রামগড়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের রামগড় উপজেলা সভাপতি নাঈম হাসান নয়ন (৩১) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ঢাকা ডেমরা থানাধীন কোনাপাড়া এলাকায় পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত, নাঈম হাসান নয়ন রামগড় উপজেলা ছাত্রলীগের সভাপতি। সে রামগড় পৌরসভার আনন্দপাড়া এলাকার বাবুল মিয়া ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঢাকা ডেমরা থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার কয়েকজনকে একজন ছিলো নয়ন। পুলিশের জিজ্ঞাসাবাসে নয়ন রামগড় উপজেলা ছাত্রলীগ সভাপতি স্বীকার করে। পরে পুলিশের তদন্তে সে রামগড় থানায় দুইটি রাজনৈতিক মামলার এজহারনামীয় আসামী হওয়ায় শুক্রবার তাকে রামগড় থানায় নিয়ে আসে পুলিশ।

 

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজির আলম উপজেলা ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার নাঈম হাসান নয়নকে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button