পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে সমন্বয়ের তাগিদ

খাগড়াছড়ি প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার ও সেবার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে বাস্তবায়িত প্রকল্পের উপজেলা পর্যায়ের সমাপনী সভা খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি সদর উপজেলা সম্মেলন কক্ষে জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
‘
Access to Utilization of Lifesaving Services by Marginalized Communities in Chittagong Hill Tracts in Bangladesh’ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা।
জাবারাং কল্যাণ সমিতির হেলেন কেলার প্রকল্পের উপজেলা প্রজেক্ট কো-অর্ডিনেটর মিহির কান্তি ত্রিপুরার সার্বিক ব্যবস্থাপনায় সভায় বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রিপল বাপ্পী চাকমা। এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় প্রকল্পের উদ্দেশ্য, বাস্তবায়িত কার্যক্রম এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবা প্রাপ্তির অগ্রাধিকার ও গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও উন্নয়ন সংস্থার মধ্যে সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি স্বাস্থ্যসেবা গ্রহণে প্রান্তিক জনগোষ্ঠীর সুযোগ ও অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।




