খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

জ্ঞানোদয় বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন ৩ বিজিবির জোন কমান্ডার

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবরদান উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে জ্ঞানোদয় বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন লোগাং জোন (৩ বিজিবি) কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম পিপিএম (সেবা)। এ সময় বিহার সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে উৎসবের নিরাপত্তা নিয়ে মতবিনিময় করেন এবং আর্থিক অনুদান প্রদান করেন তিনি।

 

বুধবার (১৮ নভেম্বর) উপজেলার সদর ইউনিয়নের কামিনী মেম্বারপাড়া এলাকায় অবস্থিত জ্ঞানোদয় বৌদ্ধ বিহার পরিদর্শন করেন জোন কমান্ডার।

 

পরিদর্শনকালে তিনি বিহার সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং কঠিন চীবরদান উৎসব নির্বিঘ্নে উদযাপনে প্রয়োজনীয় নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

 

এ সময় বৌদ্ধ বিহার ও পানছড়ি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 

পরিদর্শন শেষে বিহার কর্তৃপক্ষের প্রতিনিধিদের হাতে ফলের ঝুড়ি ও আর্থিক অনুদান তুলে দেন জোন কমান্ডার।

 

বিজিবি জানায়, পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button