খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

পানছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে বর্ণাঢ্য র‍্যালি করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। দিবসটি উপলক্ষে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচি পালিত হয়।

 

 

রবিবার (৮ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে তিনটায় পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেনের সভাপতিত্বে র‍্যালিটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়। পরে র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পানছড়ি জিয়া স্কয়ারে গিয়ে শেষ হয়।

 

 

এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল, দপ্তর সম্পাদক মো. সোলাইমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আবছার এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইদ্রিসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

 

র‍্যালি পরবর্তী বক্তব্যে নেতারা ঐতিহাসিক ৭ নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবসের চেতনা ধারণ করে গণতন্ত্র, জাতীয় ঐক্য ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Related Articles

Back to top button