পানছড়িতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
পরবর্তীতে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রুপম চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাশিদুল কবির।
এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন,উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী, এবং উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব, সমবায় ভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন এবং সমবায় সমিতির কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।




