খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

দুর্গাপূজা ঘিরে পানছড়িতে বিজিবির টহল ও ড্রোন নজরদারি

পানছড়ি ,খাগড়াছড়ি প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে খাগড়াছড়ির পানছড়িতে পূজামণ্ডপ পরিদর্শন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

শুক্রবার (১৬ অক্টোবর) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধীন এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)।

 

 

পরিদর্শনকালে তিনি পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় প্রবীণ ব্যক্তি ও সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করে উৎসব নির্বিঘ্নে উদ্‌যাপনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

 

 

বিজিবি জানায়, পূজাকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দায়িত্বপূর্ণ এলাকায় ড্রোনের মাধ্যমে পূজামণ্ডপ পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি সার্বক্ষণিক টহল কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

 

 

পার্বত্য চট্টগ্রামের বহুজাতি ও বহুধর্মীয় ঐতিহ্য রক্ষা এবং এলাকায় শান্তি-স্থিতিশীলতা বজায় রাখতে জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ব্যাটালিয়ন অধিনায়ক। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করারও অনুরোধ জানানো হয়।

 

 

তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের নিরাপত্তা, সামাজিক উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিজিবি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ ধরনের কার্যক্রম চলবে।

Related Articles

Back to top button