চট্টগ্রাম অঞ্চল

মীরসরাইয়ে ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মীরসরাই ,চট্টগ্রাম প্রতিনিধি:
মীরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (৪ অক্টোবর) জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ মীরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

 

 

উপজেলা ওলামাদলের সভাপতি মাওলানা আরিফুল ইসলাম সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা মুছা ও যুগ্ম সম্পাদক খায়ের উদ্দিন মাসুকের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, আলমগীর হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি প্রিন্সিপাল মাওলানা জমির উদ্দিন।

 

অন্যান্যের মাঝে উপস্থিত বক্তব্য রাখেন, উত্তর জেলা ওলামাদলের মহাসচিব মাওলানা জয়নাল আবেদীন , মুফতি রফিকউল্লাহ হামিদ, মুফতি ইউছুপ, দারুল কোরআন মাদ্রাসার মুহতামিম আবু ইউছুপ, মো: নাছির উদ্দিন, মাওলানা গোলাম জাকারিয়া।

 

আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে ধর্ম মন্ত্রণালয় সংসদী স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১ মীরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামী মূল্যবোধের প্রতি সম্মান করে। বর্তমান সরকারের নীতি অনুযায়ী দেশের প্রায় সাড়ে চার লাখ মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের সামাজিক মূল্যায়ন ও যথাযথ সম্মান নিশ্চিত করার কাজ করছে।

 

সাধারণ শিক্ষায় ধর্মীয় শিক্ষাকে সংকুচিত করার অপচেষ্টা রোধে প্রতিটি বিদ্যালয়ে অন্তত একজন করে কওমি বা আলিয়া ধর্ম শিক্ষক নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি বিগত ১৭ বছর ধরে আলেমদের ওপর চলা নজরদারি ও বিধিনিষেধের অবসান ঘটিয়ে উন্মুক্ত ধর্মীয় স্বাধীনতার পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

 

এসময় বিভিন্ন মাদরাসার মুহতামিম ও মীরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ওলামাদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button