চট্টগ্রাম অঞ্চলদুর্ঘটনা

মহেশখালীতে ফিশিং ট্রলার ডুবি, নিহত ২

নিখোঁজ ২, জীবিত উদ্ধার ৪ জেলে

মহেশখালী প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালীতে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ‘এফবি তাহসিন’ নামের একটি ফিশিং ট্রলার ডুবে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে জীবিত উদ্ধার করা হলেও আরও দুজন নিখোঁজ রয়েছেন।

 

 

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে মহেশখালী চ্যানেলের নাজিরারটেক পয়েন্টের খাড়িরমুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিহতরা হলেন কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়ার মৃত মোক্তল হোসেনের ছেলে ফয়েজ আহমদ ও মেহেরিয়াপাড়ার সোহাগ মিয়ার ছেলে সাইফুল ইসলাম। নিখোঁজ রয়েছেন জাগিরাঘোনা এলাকার আব্দুর রশিদের ছেলে মহিবুল্লাহ এবং খোন্দকারপাড়ার মৃত মুজিবুর রহমানের ছেলে নুরুল আলম।

 

 

স্থানীয়রা জানান, সাগরে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়লে আশপাশের মাছ ধরার ট্রলারগুলো উদ্ধার অভিযানে এগিয়ে আসে। তারা চার জেলেকে জীবিত উদ্ধার করে। পরে সাগরে ভাসমান অবস্থায় ফয়েজ ও সাইফুলের মরদেহ উদ্ধার করা হয়।

 

 

দুর্ঘটনাকবলিত ট্রলারটির মালিক কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়ার ফরিদ আলম।

 

 

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সুলতান বলেন, নিখোঁজ দুই জেলের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button