খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

খাগড়াছড়িতে ৫০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, কারাগারে পাঠালেন আদালত

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি সদর উপজেলার মহাজনপাড়া সংলগ্ন খাগড়াছড়ি গেস্ট হাউস হোটেলে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের আটক করা দুই মাদক ব্যবসায়ীকে কারাগারে বা জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

 

 

বুধবার (১২ আগস্ট ২০২৬) খাগড়াছড়ি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে বা জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

 

গোয়েন্দা তথ্যে জানা যায়, আটক খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চতুর্থ শ্রেণীর কর্মচারী ও সদরের সবুজবাগ এলাকার বাসিন্দা আবু তাহের এর ছোট ছেলে আব্দুল আল মামুন (২০), একই এলাকার মৃত আবুল কাশেম এর ছেলে শাহ আলম প্রকাশ চোর ফয়সাল (২৬) দীর্ঘদিন ধরে শহরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো।

 

 

তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটে খাগড়াছড়ি ডিবি পুলিশের একটি দল হোটেলটিতে অভিযান পরিচালনা করে। এ সময় হোটেলের ৪০২ নম্বর কক্ষে অবস্থানরত দুই ব্যক্তির কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

 

অভিযানের পর উদ্ধারকৃত ইয়াবাসহ দুইজনকে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয় এবং পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার তাদের মাদক মামলায় আদালতে তুলা হলে আদালত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে বা জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

Related Articles

Back to top button