ছাত্র ফেডারেশনের থানচিতে আহ্বায়ক কমিটি গঠন

থানচি, বান্দরবান:
বান্দরবানের থানচিতে শৈমং প্রু মারমাকে আহব্বায়ক ও ইউলিয়াম বমকে সদস্য সচিব করে বাংলাদেশ
ছাত্র ফেডারেশনের থানচিতে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার বাস স্টেশন এলাকার গনসংহতি আন্দোলন কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে শৈমংপ্রু মারমাকে আহ্বায়ক এবং উইলিয়াম বমকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
দলটির পক্ষে আয়োজিত কমিঠি গঠন সভায় এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বান্দরবান জেলার সংগঠক জাহেদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থ সম্পাদক উসাইন মারমা।
এ সময় উপস্থিত থেকে সহযোগীতা করেন গণসংহতি আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী হাই সিং নু মারমা, নির্বাহী সমন্বয়কারী সিনয়া ম্রো,অর্থ ও দপ্তর সম্পাদক উ থোয়াই ওয়াং মারমা, পরিবেশ বিষয়ক সম্পাদক সিং শৈ মং মারমা,রাজনীতি বিষয়ক সম্পাদক রাফায়েল ত্রিপুরা প্রমূখ।
বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের অধিকার আদায়, বৈষম্যহীন সমাজ গঠন এবং গণতান্ত্রিক ছাত্র আন্দোলনকে শক্তিশালী করতে সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নবগঠিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া থানচি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করার ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




