পার্বত্য অঞ্চলবান্দরবান

আসন্ন কোরবানীর চামড়া সংরক্ষণে সচেতনতা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

থানচি,বান্দরবান:
বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলা য়আসন্ন কোরবানীর চামড়া সংরক্ষণ ও সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণকৃত লবণ ব্যবহারের প্রয়োজনীয়তা বিষয়ে এক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার ২০ মে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল।অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন,নির্বাচন কর্মকর্তা মোঃ পারভেজ,সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক মোঃ হেলাল উদ্দিন,পল্লী সঞ্চয়ী ব্যাংক ম্যানেজার মোঃ জমির উদ্দিন, সদর জামের মসজিদের খতিব মোঃ আনিসুল্লাহ মোবারক প্রমূখ।

 

কর্মশালায় বক্তারা বলেন, সঠিক পদ্ধতিতে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ না করার কারণে প্রতি বছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়ে যায়। সরকার বিনামূল্যে লবণ সরবরাহ করলেও অনেকেই তা যথাযথভাবে ব্যবহার করেন না। ফলে চামড়ার গুণগত মান কমে যায় এবং বাজারমূল্যও হ্রাস পায়।

 

 

প্রশিক্ষণে চামড়া সংরক্ষণের সঠিক নিয়ম, লবণের সঠিক ব্যবহার, সংরক্ষণের সময়কাল এবং পরিবহনের পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। উপস্থিত অংশগ্রহণকারীদের সরকার প্রদত্ত লবণ ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

 

এ সময় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মসজিদের ইমাম-মুয়াজ্জিন-খাদেম স্বতস্ফুর্ত অংশ গ্রহণ করেন।

Related Articles

Back to top button