Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চল

পানছড়িতে অসহায় দিনমজুরকে টিনসেট ঘর উপহার

পানছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার জিয়ানগর গ্রামের অসহায় দিনমজুর মো. সিরাজুল ইসলামকে একটি টিনসেট ঘর উপহার দিয়েছে স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী।

 

জানা যায়, জিয়ানগর গ্রামের বাসিন্দা মো. সিরাজুল ইসলাম পেশায় দিন হাজিরা শ্রমিক। সীমিত আয়ের কারণে তিনি ও তার স্ত্রী হাসিনা বেগম নিজেদের পরিশ্রমে একটি ছোট মাটির ঘর নির্মাণ করেছিলেন। তবে ভালো মাটি ও পর্যাপ্ত পানি না থাকায় গত ৮ ফেব্রুয়ারি রাতে হঠাৎ করেই ঘরটি ভেঙে পড়ে। এতে আশ্রয়হীন হয়ে পড়েন তারা।

 

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় যুবক মো. নূর ইসলামের উদ্যোগে এলাকার যুবসমাজ ও পানছড়ির বিভিন্ন মানুষের সহযোগিতায় সিরাজুল ইসলামের জন্য একটি টিনসেট ঘর নির্মাণ করা হয়।

 

সোমবার (৯ মার্চ) নতুন ঘরটি আনুষ্ঠানিকভাবে সিরাজুল ইসলাম ও তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

 

এ সময় স্থানীয়রা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button