অপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চল

মানিকছড়িতে বেকারি ও মুদি দোকানকে ১২ হাজার টাকা জরিমানা

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা–র তিনটহরী বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও তাহমিনা আফরোজ ভুঁইয়া। অভিযানে নিউ আর রহমান বেকারিকে ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য মজুদের দায়ে মুদি ব্যবসায়ী মো. মনির হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেকারিতে নোংরা পরিবেশে কেক, বিস্কুট ও পাউরুটি প্রস্তুতের প্রমাণ পাওয়া যায় এবং পণ্যের প্যাকেটে মেয়াদ উল্লেখ ছিল না। এ সময় ব্যবসায়ীদের পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ এবং প্যাকেটে মেয়াদ উল্লেখের নির্দেশনা দেওয়া হয়।

 

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতিও পরিদর্শন করেন ইউএনও।

Related Articles

Back to top button